হজের খরচ কমাতে যে পরিকল্পনা জানালেন ধর্ম উপদেষ্টা

আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের দুটি নতুন প্যাকেজ ঘোষণা করা হবে। সৌদি আরবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন।হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা-মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি, সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, ‘হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। এজন্য আমরা কাজ করছি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধিরা আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমরা সবাই বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করবো।’

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা মনে করেন, সরকারের এমন পদক্ষেপে অনেক বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন।

জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী