বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

প্রশ্ন ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পদযাত্রাকে ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।

তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সিজেপি।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে সিজেপি।

বিক্ষোভকারীদের ঠেকাতে সকালে ব্যারিকেড দেয় পুলিশ। পরে তা অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন।তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ওপর কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। অন্যদিকে, আয়োজকদের দাবি, পুলিশের বাধা সত্ত্বেও প্রায় এক লাখ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

প্রশ্ন ফাঁসের তদন্ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচি পালন করে সিজেপি।

পরে সিজেপির প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিন দফা দাবি তুলে ধরে দলটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমরা তিনটি দাবি জানিয়েছি। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

শুধু দিল্লি নয়, সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়ও বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন।

এ আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

  • Related Posts

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক…

    Continue reading
    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষের পর মঙ্গলবারও (২১ জুলাই) শত শত আন্দোলনকারী যন্তর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট