বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল আল-আজহার বিশ্ববিদ্যালয়

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। 

এর ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি  আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও একাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে।

এর ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

আলোচনায় হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, মেধা ও ইতিবাচক অবদানের বিষয় তুলে ধরেন।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের ধারাবাহিক সহযোগিতা, আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতার জন্য  রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ড. নাহলা সাইদির মাধ্যমে সেই শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তা গ্র্যান্ড ইমামের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে ড. নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কূটনৈতিক মহলের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধিতে রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাকে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন বৃত্তি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সাফল্য তাঁর দূরদর্শী কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি, একাডেমিক বিনিময় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে একমত হন। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ হওয়ার এই সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা শুধু একটি প্রশাসনিক সাফল্য হিসেবে নয়, বরং দুই দেশের শিক্ষা-সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। 

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল