মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।রোববার (১২ জুলাই) ভোরে তার দপ্তরের যোগাযোগ-বিষয়ক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন।

হঠাৎ অসুস্থতার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গ্রাহামের কার্যালয়ের যোগাযোগ পরিচালক।

গ্রাহামের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই কঠিন সময়ে সিনেটর গ্রাহামের পরিবার সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনর্নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে তিনি দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসনাল জেলার প্রতিনিধি হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক সময়ে তিনি সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিনেটের বরাদ্দ কমিটি, বিচার বিভাগীয় কমিটি এবং পরিবেশ ও জনকল্যাণ বিষয়ক কমিটির সদস্য ছিলেন।

গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ২০০৩ সালে ইরাক আক্রমণের পক্ষে তিনি জোরালো সমর্থন জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছিলেন।

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তার ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের পক্ষে তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন।

রাজনীতিতে আসার আগে গ্রাহাম ছয় বছরের বেশি সময় মার্কিন বিমানবাহিনীর আইনজীবী হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি বিমানবাহিনীর রিজার্ভ বাহিনীতে যোগ দেন এবং সেখানে ২০ বছর দায়িত্ব পালন করেন। অবসরের সময় তার পদমর্যাদা ছিল কর্নেল।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর