বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি বলছে, আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সদস্য বলে দাবি করেছেন। সন্ধ্যায় তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—১। মংবা তংচংগা (৩৪), পিতা-মংসাচিং, গ্রাম-মেদেক, ২। মংম (২০), পিতা-খিংলা, গ্রাম-মেডাই, ৩। কিংলা থুয়াইং (২১), পিতা-থিংসা মং, গ্রাম-মেডাই, ৪। রুপার (১৯), পিতা-মৃত.-মুরিংগা, গ্রাম-মেদেক, ৫। থাইংসা মং (৪০), পিতা-মৃত. চাযাইলা, গ্রাম-ওয়াকেং, ৬। তুলি (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং, ৭। তানতানাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং, ৮। মংতা নাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং সকলের থানা-ডেকিবুনিয়া, জেলা-মংডু, মিয়ানমার।

তবে আটককৃত ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নামের একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার ভু্য়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন বিজিবির নিকট উপস্থাপন করে। তার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পর্যাবেক্ষণে কোন মিল পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল বলেন, কক্সবাজার ৩৪বিজিবি আটজনজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা করা হচ্ছে। 

তারা মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না, তা যাচাই করা হবে।’

ঘুমধুম সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, আজ দুপুর সকালের দিকে মিয়ানমারের আটজন নাগরিক রাখাইন রাজ্যের কাঁটাতারের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত পিলার ৪১ নম্বর অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় এসে আশ্রয় নেন।

স্থানীয় লোকজন জানান, তাদের নিজেদের রাখাইন রাজ্যের সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন বলে জানান। খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক। তবে মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না, এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত