ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত ২৭ সেপ্টেম্বর। সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসে ছেলে জয়ের জন্মদিনের কেক কাটলেন শাকিব। শনিবার রাতে দেখা মিললো সেই দৃশ্যই। ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটছেন তিনি।

শাকিব খান তার বাসায় ছেলে জয়কে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। বিষয়টি জানতে অপু বিশ্বাসকে ফোন দিলে তিনি বলেন, এবার কয়েক জায়গায় আব্রাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়েছে। তার বাবা শাকিব খান জয়কে নিয়ে তার বাসায় একটা কেক কেটেছে।

বাবা শাকিব খান জয়কে কী উপহার দিলো জন্মদিনে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কিছুটা আমাদের ব্যক্তিগত থাকুক। এটা বলতে চাই না। তবে জয়কে যে ভালোবাসা দিয়েছে তা উপহারের থেকে অনেক বেশি। সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না।

দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। এরপর গত বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন ঢালিউড কিং। এদিন হঠাৎ নায়ককে নব্যরূপে দেখে চমকে যান তার অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি। অনুরাগীরা মনে করছেন, এটি হয়তো শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন লুক।

জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যে কোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।’

অন্যদিকে শাকিব খানের আরেক ছেলে শেহজাদ খান বীর জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। বীরের মা বুবলীর ফেসবুকে একটি রিল প্রকাশ করা হয়েছে। এতে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

তারকাপুত্র আব্রাম খান জয়ের জন্মদিনে তাদের ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ