মিশরে‌ বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো দারুল আজহার

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কায়রোয় বাংলাদেশিদের শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহার।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কায়রোর আব্বাসিয়ার তাত্ববিক টাওয়ারের (বুরজ তাত্ববিক) কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইমুম আল-মাহদী ও ওয়ালি উল্লাহ আজহারী। পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্নাতক, স্নাতকোত্তর ও এমফিলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সমাবর্তন সম্মাননা ও বিভিন্ন স্তরের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এরপর শুরু হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বন্দর নগরী আলেক্সান্ডারিয়াসহ কায়রোর কয়েকজন প্রবাসীর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দারুল আজহারের পরিচালক হাবিবুল বাশার আজহারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিশরের বিখ্যাত আলেম বিশিষ্ট দায়ি ড. উসরী জাবের আজহারী। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিয়োলজি বিভাগের ডিন ড. আব্দুল ফাত্তাহ আওয়ারী বিশেষ অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতালয় প্রধান শিশির কুমার সরকার ও ২য় সচিব আতাউল হক।

সভাপতির বক্তব্যে হাবিবুল বাশার আজহারী অতিথিদের স্বাগত জানিয়ে দারুল আজহারের কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেন, মিশরে দারুল আজহার বাংলাদেশ শিক্ষার্থীদের প্রয়োজন সামনে রেখে গতানুগতিক ধারার বাইরে থেকে ও বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার প্রয়োজন মিটিয়ে আসছে। এখানে পবিত্র কোরআন, হাদিস, ফিক্বহ, হাতের লেখা ও ইংরেজিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কোর্স রয়েছে।

এতে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সব শেষে আগত অতিথিদের আপ্যায়নে দেশীয় খাবার পরিবেশন করা হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প