সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

উৎসবমুখর পরিবেশ আর দেশের জন্য এক বুক ব্যাকুলতা নিয়ে সিঙ্গাপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৭ মে) দেশটির ‘অনবোর্ড টেঙ্গা’ ময়দানে প্রবাসীদের এই বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ফজরের পর থেকেই উৎসবের আমেজে প্রবাসী মুসল্লিরা অনবোর্ড টেঙ্গা প্রাঙ্গণে আসতে শুরু করেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এই একক জামাতে বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ান সিঙ্গাপুরীয়ান ও ভারতীয় মুসলিমরাও কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।

jagonews24

নামাজ শেষে যখন দেশ, দেশের মানুষ এবং পরিবারের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শুরু হয়, তখন আর প্রবাসীরা চোখের জল ধরে রাখতে পারেননি। হাজার হাজার মাইল দূরে থাকা মা-বাবা, স্ত্রী আর সন্তানের কথা মনে করে মোনাজাতের একপর্যায়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঈদের অনুভূতি জানাতে গিয়ে বেশ কয়েকজন প্রবাসী বলেন, প্রবাসে ঈদ মানেই বুকের ভেতর চেপে রাখা এক অদৃশ্য কষ্ট। মুখে আমাদের হাসি থাকলেও, মনটা পড়ে থাকে দেশের মাটিতে। ঈদের দিন সকালে যখন ছোটবেলার বন্ধুদের আড্ডা আর মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে, তখন গোপনে চোখের জল ফেলা ছাড়া উপায় থাকে না।

নামাজ শেষ হতেই অনবোর্ড টেঙ্গা প্রাঙ্গণে দেখা যায় এক চেনা দৃশ্য। প্রবাসীরা মোবাইল ফোনে ভিডিও কল চালু করে দেশে থাকা প্রিয়জনদের সাথে যুক্ত হন। ওপার থেকে ভেসে আসা সন্তানের হাসি কিংবা মা-বাবার দোয়ায় মুহূর্তেই দূর হয়ে যায় প্রবাসীদের সব ক্লান্তি। এভাবেই প্রযুক্তির মাধ্যমে দূর প্রবাসে বসেই দেশের ঈদের আনন্দের অংশীদার হন তারা।

jagonews24

বিকেলে অবশ্য একাকীত্ব ভুলে প্রবাসীরা নিজেদের মতো করে আনন্দ ভ্রমণ ও প্রীতি আড্ডার আয়োজন করেন। শৈশবের ঈদ স্মৃতি রোমন্থন করেই কাটে তাদের প্রবাসের এই বিশেষ দিনটি।

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদের নামাজে ইমামতি করেন প্রবাসী বাংলাদেশি মো. আবুল বাসার। নামাজের আগে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন মো. ফজলুল বারী।

অনবোর্ড টেঙ্গার ব্যবস্থাপনায় ও নিরাপত্তা কর্মীদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবীদের পরিশ্রমে অনুষ্ঠিত হয় মুসলমানদের পবিত্র ঈদুল আযহার নামাজ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী