আজ বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিন

আজ বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। রণবীর কাপুর অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিংহের পুত্র। তার বোন ঋদ্ধিমা কাপুর। রণবীর অভিনেতা ও চলচ্চিত্রকার রাজ কাপুরের পৌত্র এবং পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র। তার দাদা হলেন বিশিষ্ট অভিনেতা শশী কাপুর ও শম্মী কাপুর। তিনি অভিনেতা রণধীর কাপুরের ভ্রাতুষ্পুত্র। তার পরিবারের অন্য উল্লেখযোগ্য সদস্যেরা হলেন করিশমা কাপুর, করিনা কাপুর ও নিখিল নন্দা।

এ দিন জানা গেল অভিনেতার নতুন সিনেমার খবর। যশ রাজ ফিল্মসের আলোচিত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে দেখা যাবে রণবীর কাপুরকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছবিটির খল চরিত্রে দেখা যাবে রণবীরকে।

জানা গেছে, ‘ধুম ৪’ সিনেমার প্রাক্‌–প্রস্তুতির কাজ চলছে এখন। ২০২৫ ও ২০২৬ সালে চলবে ছবিটির শুটিং। প্রযোজক আদিত্য চোপড়া ছবিটি নিয়ে তাড়াহুড়া করতে চান না। তাই দীর্ঘদিন ধরে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, রণবীরের সঙ্গে আদিত্য ছবিটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছেন। এরপরই ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন তিনি। তবে ছবিতে রণবীর ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে, জানা যায়নি।

২০০৪ সালে ‘ধুম’ সিনেমার প্রথম কিস্তি মুক্তির পরই সাড়া ফেলে। তখন ছবিটির খল চরিত্রে দেখা যায় জন আব্রাহামকে।

পরে মুক্তি পায় ছবিটির আরও দুই কিস্তি। সেগুলোতে খল চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন ও আমির খান। ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পায়। এরপর এক দশক পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে নতুন খবর জানা যায়নি।

গত মাসে জানা যায়, ‘ধুম ৪’-এর খল চরিত্রে দেখা যাবে দক্ষিণি তারকা সুরিয়াকে। তবে এবার জানা গেল, সুরিয়া নন, ছবিটির খল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।

এটি ছাড়াও ‘অ্যানিমেল পার্ক’, ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামে রণবীর অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী