ফলোঅনে নেমেও ইনিংস পরাজয়ের মুখে নিউজিল্যান্ড

গল টেস্টে ৫ উইকেটে ৬০২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রভাত জয়াসুরিয়ার ঘূর্ণিতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫১৪ রানে এগিয়ে থেকে নিউজিল্যান্ডকে ফলোঅন করায় শ্রীলঙ্কা। ফলোঅনে ব্যাট করতে নেমে ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।

যদিও তৃতীয় দিনের শেষ দিকে কিছুটা স্বস্তি অনুভব করছে নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে কিউইরা। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৯৯ রান। ব্লান্ডেল ৪৭ আর ফিলিপস অপরাজিত আছেন ৩২ রানে।

এখনো শ্রীলঙ্কা থেকে ৩১৫ রান পিছিয়ে আছে নিউজিল্যান্ড। ফলোঅনে নেমেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কিনা সফরকারীরা, সেটিই এখন দেখার।

ফলোঅন করতে নেমে ৬ বলে ০ রানে আউট হন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম। অফস্পিনার নিশান পেইরিসের বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ হন তিনি। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি করেন ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন। ৬২ বলে ৬১ রান (১০ চার ও ১ ছক্কায়) করে সাজঘরে ফেরত যান ওপেনার কনওয়ে। ধনাঞ্জয়া ডি সিলভার বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ হন তিনি।

৫৮ বলে ৪৬ রান করে পেইরিসের দ্বিতীয় শিকার হন উইলিয়ামসন। ড্যারিল মিচেল মাত্র ১ রানে আউট হন। জয়াসুরিয়ার ঘূর্ণিতে নিশাঙ্কার হাতে ধরা পড়েন এই ডানহাতি। পেইরিসের বলে বোল্ড হওয়ার আগে রাচিন রাবিন্দ্রা করেন ২৪ বলে ১২ রান।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ধসে পড়া ইনিংসে সর্বোচ্চ লড়াই এসেছে নয় নম্বর ব্যাটার মিচেল স্যান্টনারের কাছ থেকে। ইনিংসের সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। টপঅর্ডারের চার ব্যাটারের কেউই দুই অংক ছুঁতে পারেননি।

ওই ইনিংসে জয়াসুরিয়া ৪২ রান খরচায় নেন ৬টি উইকেট। অভিষিক্ত অফস্পিনার পেইরিস ৩৩ রানে শিকার করেন ৩ উইকেট।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী