লাখ টাকা করে পুরস্কারের পাশাপাশি ‘ক্রীড়াকার্ড’ পেলেন যুব ফুটবলাররা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পুরস্কার হিসেবে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্যদের এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ফুটবল দলকে তাদের পুরস্কারের চেক ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন সিনিয়র দলের হয়ে সাফ জেতা তারকা ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ নিয়ে তিন দফা ক্রীড়া প্রতিমন্ত্রী যুব ফুটবলারদের তাদের অর্জনের জন্য শুভেচ্ছা জানালেন। দল ঢাকায় ফেরার পর বিমানবন্দরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন আমিনুল হক। তারপর রাতে হাতিরঝিলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক ফুটবলারকে এক লাখ ও অফিসিয়ালদের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক খেলোয়াড়দের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই যুব ফুটবল দলকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাবেন।

যুব এই ফুটবল দল মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য আবাসিক ক্যাম্প শুরুর পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বেশ কয়েকবার হোটেলে গিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ প্রথম ও সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের চ্যাম্পিয়ন গোলরক্ষক ছিলেন আমিনুল হক। ২৩ বছর পর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আরেকটি দক্ষিণ এশিয়ান জয় করা দলকে করলেন পুরস্কৃত।

ক্রীড়াকার্ড প্রদান করা হলেও এই ফুটবলাররা ভাতার আওতায় আসবেন না এখনই। তবে কার্ড দিয়ে তারা নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প