চোট থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল, জিতলো আল নাসর

চোট থেকে দারুণভাবে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাজমার বিপক্ষে জয়ে চোট থেকে ফেরা রোনালদো করেছেন জোড়া গোল। ৫-২ গোলে জয় পেয়েছে তার দল আল-নাসর।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাসখানেকেরও বেশি সময় সাইডলাইনে বসে থাকার পর অবশেষে আল-নাসরের শুরুর একাদশে ফিরেই চেনা রূপে ধরা দিলেন রোনালদো।

৪১ বছর বয়সী রোনালদো দ্রুতই ইমপ্যাক্ট রাখেন ম্যাচে। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এটি তার ক্যারিয়ারের ৯৬৭তম গোল। দ্রুতই এগিয়ে যাচ্ছেন ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোল করার পথে।

অন্যদিকে জোড়া গোল সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেও। প্রথম ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের ৫-২ ব্যবধানে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি!’

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে ৬ পয়েন্টে এগিয়ে গেছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি হতে পারে রোনালদোর প্রথম বড় শিরোপা জয়ের সুযোগ।

যদিও আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে এবং শনিবার আল তাওউনের বিপক্ষে জয় পেলে ব্যবধান কমিয়ে আনতে পারবে।

গত ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। তখন কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, চোটটি প্রত্যাশার চেয়েও গুরুতর।

এই চোটের কারণে ক্লাবের হয়ে তিনটি লিগ ম্যাচ মিস করার পাশাপাশি স্পেনে চিকিৎসা নিতে যাওয়ায় বিশ্বকাপের আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোনালদো, যেখানে শীর্ষে থাকা আইভান টোনির চেয়ে তিনি দুই গোল পিছিয়ে আছেন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প