কুয়েত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ১১ এপ্রিল, স্বস্তিতে প্রবাসীরা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকারের আরোপিত ফ্লাইট নিষেধাজ্ঞায় আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর নিয়ে এলো জাজিরা এয়ারলাইন্স। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১১ এপ্রিল থেকে কুয়েত-দাম্মাম-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এই বিমান সংস্থাটি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত সরকার ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিপাকে পড়েন। টিকিট কেটেও অনেকে দেশে ফিরতে পারেননি, আবার অনেকে ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকা পড়েন। প্রবাসীদের এই মানবিক সংকটের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস জাজিরা এয়ারলাইন্সের সাথে এই বিশেষ ব্যবস্থার সমন্বয় করে।

জানা গেছে, সপ্তাহে তিনদিন এই বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। আগামী ১১ এপ্রিল থেকে কুয়েতের মিসরেফ ৮ নম্বর প্লে-গ্রাউন্ড থেকে যাত্রীদের সৌদি ট্রানজিট ভিসা, বাস সার্ভিস এবং বিমান সেবা প্রদান করা হবে। একইভাবে ঢাকা থেকেও আটকে পড়া প্রবাসীরা কুয়েতে ফিরতে পারবেন। আগ্রহী যাত্রীরা ট্রাভেল এজেন্সি এবং জাজিরা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সাধারণ প্রবাসীদের পাশাপাশি যারা ভিজিট ভিসায় পরিবার নিয়ে এসেছেন অথবা জরুরি চিকিৎসার প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক, তাদের সৌদি ট্রানজিট ভিসা পেতে বিশেষ সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস।

এদিকে যাত্রীরা জানিয়েছেন, দূরত্বের তুলনায় দাম্মাম, রিয়াদ বা জেদ্দা হয়ে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বর্তমানে এই রুটে বাংলাদেশ বিমানের সীমিত ফ্লাইট থাকলেও সিট সংকটের কারণে ভাড়ার চাপ অনেক বেশি। যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এই রুটে বাংলাদেশ বিমানের বিশেষ এবং বড় ফ্লাইট পরিচালনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প