আইপিএল উদ্বোধনী ম্যাচে কোহলি-দেবদূতের ঝড়ে হায়দরাবাদকে হারালো বেঙ্গালুরু

দুই দলের ম্যাচ বরাবরই হাই-স্কোরিং হয়। এরপরও থাকে না হাইভোল্টেজ ম্যাচের তালিকায়। উনিশতম আসরের উদ্বোধনী ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদ ২০১ রানের সংগ্রহ দাঁড় কয়ায়। সেই লক্ষ্য আবার অনায়াসেই টপকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার (২৮ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কালের ঝোড়ো অর্ধশতকে ৬ উইকেট হাতে রেখে জয় পেয়েছে বেঙ্গালুরু।

চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। দলের বোর্ডে ৯ রান যোগ হতেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট ৮ রান করে। তাকে ফেরান জয়দেব উনাদকাত। যদিও দ্রুত একটি উইকেট হারিয়ে কোনো চাপেই পড়েনি আরসিবি। বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কলের ১০১ রানের জুটিতে ম্যাচের প্রথম লক্ষ্য জয়ের ভিত গড়া আদায় হয়ে যায়। ২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে পাদ্দিকলকে থামান হার্শ দুবে।

অধিনায়ক রজত পাতিদার নেমে খেলেন ১২ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস। তবে ম্যাচ জিতিয়ে ছাড়তে পারেননি মাঠ। মারেন দুটি চার ও ৩টি ছক্কা। আউট হন ডেভিড পাইনের বলে। ১৬৩ রানে ৩ উইকেট হারায় আরসিবি। পরের বলেই জিতেশ শর্মাও সাজঘরে ফিরলে চতুর্থ উইকেটও হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও সফল হননি পাইন।

এপেনিংয়ে নামা বিরাট কোহলি একপ্রান্তে ছিলেন অবিচল। শেষ পর্যন্ত সমান ৫টি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ৩৮ বলে ৬৯ রান। ১০ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স মাঠ ছাড়ে ৬ উইকেটের জয়ে। আরসিসিবির জ্যাকব ডাফি ২২ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

হায়দরাবাদের হয়ে দুই উইকেট পেয়েছেন ডেভিড পাইন। একটি করে উনাদকাত ও হার্শ দুবে।

এর আগে, আইপিএলের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী ইনিংসেই হলো রানবন্যা। টস হেরে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০১ রান। ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক ইশান কিশান।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। শুরুতে ট্রাভিস হেড ১১ রান করে এবং অভিষেক শর্মা ৭ রান করে আউট হলেও ইশান কিশান হাল ধরেন। ২৭ বলে হাফ সেঞ্চুরি করে পরে ৩৮ বলে ৮০ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে মারেন ৫টি ছক্কা। ১৮ বলে ৪৩ রান করেন অনিকেত ভার্মা।

২২ বলে ৩১ রান করে আউট হন হেনরিখ ক্লাসেন। অন্য ব্যাটাররা অবশ্য রান খুব বেশি করতে পারেনি। তবে, শেষ পর্যন্ত ২০০ রানের গণ্ডি পার হয় হায়দরাবাদ। বেঙ্গালুরুর জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। রোমারিও শেফার্ডও দখল করেন ৩ উইকেট।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প