‘রকস্টার’ সেটে জন্মদিন উদযাপন করলেন শাকিব খান

জন্মদিনের দিনটিও শাকিব খানের জন্য কাটছে ব্যস্ততায়। এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় আছেন। সেখানে আগামী ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’র শুটিং চলছে। তারই সেটে জন্মদিন উদযাপন করলেন টিমের সঙ্গে।

শাকিব খানের জন্মদিন উপলক্ষে ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। সেটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক, শরীরে ট্যাটু- সব মিলিয়ে এক ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন শাকিব খান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের দুই নায়িকা একজন সাবিলা নূর অন্যজন তানজিয়া জামান মিথিলা।

সিনেমাটি নিয়ে আজমান রুশো বলেন, ‌‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করছি।’

‘রকস্টার’ ছবির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। তিনি লিখেছেন ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ সিনেমার চিত্রনাট্য। সান কমিউনিকেশন প্রযোজনা করছে ‘রকস্টার’।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প