‘টপ গান’ ও ‘ব্যাক টু দ্য ফিউচার’খ্যাত অভিনেতা আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস টলকান আর নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সারানাক লেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি ‘ব্যাক টু দ্য ফিউচার’ ফ্র্যাঞ্চাইজির লেখক-প্রযোজক বব গেইল-ও বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়জুড়ে অভিনয় ক্যারিয়ার ছিল জেমস টলকানের। ১৯৬০ সালে ‘নেকেড সিটি’ নামের টেলিভিশন সিরিজ দিয়ে তার যাত্রা শুরু। সবশেষ ২০১৫ সালে ‘বোন টমাহক’ সিনেমায় দেখা গেছে তাকে।

তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ব্যাক টু দ্য ফিউচার সিরিজে ‘মিস্টার স্ট্রিকল্যান্ড’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৫ সালের মূল চলচ্চিত্র এবং ১৯৮৯ সালের সিক্যুয়েলে একই চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯০ সালে সিরিজের তৃতীয় কিস্তিতে ওই চরিত্রের পূর্বপুরুষ হিসেবেও হাজির হন।

এছাড়া টপ গান সিনেমায় ‘স্টিঙ্গার’ নামে পরিচিত কমান্ডার টম জারডিয়ান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তিনি অভিনয় করেন টম ক্রুজ, ভ্যাল কিলমার ও মেগ রায়ানের সঙ্গে।

ক্যারিয়ারে তিনি আরও অভিনয় করেছেন ‘ওয়ার গেমস’, ‘স্টিলেটো’, ‘অ্যাবডাকশন’, ‘দ্য অ্যামিটিভিল হরর’, ‘অফ বিট’সহ নানা চলচ্চিত্রে। পাশাপাশি ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’, ‘আর্লি এডিশন’সহ বেশ কিছু টেলিভিশন সিরিজেও কাজ করেছেন।

১৯৩১ সালের ২০ জুন মিশিগান অঙ্গরাজ্যের ক্যালুমেটে জন্মগ্রহণ করেন জেমস টলকান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি কো কলেজ এবং আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে নিউইয়র্কে গিয়ে বিখ্যাত অভিনয় প্রশিক্ষণকেন্দ্রে স্টেলা অ্যাডলার ও লি স্ট্রাসবার্গের কাছে প্রশিক্ষণ নেন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী পারমেলি রয়েছেন তার। ১৯৭১ সালে ‘পিংকভিল’ নামের একটি অফ-ব্রডওয়ে নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়।

‘ব্যাক টু দ্য ফিউচার’–এর ওয়েবসাইটে প্রকাশিত এক শোকবার্তায় ভক্তদের স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র বা প্রাণী সুরক্ষা সংস্থায় অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা