হরমুজে বাণিজ্য নিরাপত্তা মানবিক সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠনের ঘোষণা জাতিসংঘের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। এই বাণিজ্য ঘাটতির মানবিক প্রভাব মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফিন দোজারিক বলেন, চলমান সংঘাত আরও তীব্র হলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য বিঘ্নিত হওয়ার ফলে আগামী মাসগুলোতে মানবিক চাহিদা ও কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে

তিনি জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের নির্বাহী পরিচালক জর্জ মোরিয়ার দ্য সিলভা-কে টাস্কফোর্সের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনি গুতেরেস।

এই টাস্কফোর্সে ইউএন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভলপমেন্ট, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশব এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর প্রতিনিধিরা যুক্ত থাকবেন। প্রয়োজনে আরও সংস্থাকে অন্তর্ভুক্ত করা হবে।

ডুজারিক বলেন, এই উদ্যোগটি পূর্ববর্তী কয়েকটি জাতিসংঘ ব্যবস্থার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত—যেমন ইয়েমেন ও গাজায় জাতিসংঘের যেসব পদক্ষেপ নিয়েছিল। নতুন এই ব্যবস্থার লক্ষ্য হবে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে সার ও সংশ্লিষ্ট কাঁচামালের বাণিজ্য সহজ করা।

এছাড়া জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জেইন আরনল্ট সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ পরিচালনা করবেন, যা এই টাস্কফোর্সের সহায়তায় এগিয়ে নেওয়া হবে।

ডুজারিক জানান, এই উদ্যোগ সফল হলে এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা তৈরি করবে এবং বৃহত্তর রাজনৈতিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে এ বিষয়ে এখনো নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব আনা হয়নি বলেও জানান তিনি। বর্তমানে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চলছে।

মানবিক দিকটি গুরুত্ব দিয়ে তিনি সতর্ক করেন, আগামী কয়েক মাসে যদি কৃষিকাজ ব্যাহত হয়, তাহলে ভবিষ্যতে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে।

  • Related Posts

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে…

    Continue reading
    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ