মিয়ামির মাঠে মেসির নামে স্ট্যান্ড

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে খেলছেন ২০২৩ সাল থেকে। তিনি যোগ দেওয়ার পর ক্লাব ও মেজর লিগ সকারের জনপ্রিয়তা বেড়েছে আগের তুলনায় ঢেরবেশি। সেই মেসিকে এবার সম্মানিত করছে তার ক্লাব ইন্টার মিয়ামি। তার নামে গ্যালারির একটি অংশের নামকরণ করতে যাচ্ছে ক্লাবটি।

৩৮ বছর বয়সী মেসি ২০২২ কাতার বিশ্বকাপ জেতার কিছুদিন পর প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

ফ্লোরিডার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮২ গোল করেছেন এই আর্জেন্টাইন। সহায়তা করেছেন ৫৩টি গোলে। ২৬ হাজার ৭০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামে একজন সক্রিয় খেলোয়াড়কে এভাবে সম্মান জানানো বেশ বিরল ঘটনা।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ‘সাধারণত এমন সম্মান অতীতের স্মৃতি থেকে দেওয়া হয়। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের অর্জন থেকে জন্ম নিয়েছে, যা আমরা প্রতিবার লিও মাঠে নামলে অনুভব করি। কাউকে সম্মান জানানো মানেই সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনো কখনো এটি বোঝা যে, আপনি একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী।’

আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ অস্টিন এফসি।

এর আগে ২০২৫ সালের জুনে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজও মেসির নামে গ্যালারির নামকরণ করেছিল।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প