ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী। তবে ভিন্ন চিত্রও আছে। অনেকে ঢাকায় ঈদ উদ্‌যাপন শেষে এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। ফলে গাবতলী এলাকায় বাইরে ও প্রবেশ পথে ব্যস্ততা বেড়েছে, দূরপাল্লার এ বাস পয়েন্টে প্রাণ ফিরেছে পরিবহন শ্রমিকদের কর্মচঞ্চলতায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালের বিপরীতে একের পর এক দূরপাল্লার গণপরিবহন এসে দাঁড়াচ্ছে। ঈদে পরিবারের সঙ্গে ছুটি উপভোগ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। গাড়ি থেকে নামার পর যাত্রীরা বিভিন্ন গন্তব্যের জন্য যানবাহন খুঁজতে ব্যস্ত। কেউ গণপরিবহনে উঠছেন, কেউ সিএনজিচালিত অটোরিকশা বা বাইক রাইডারের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত।

ফলে যাত্রী খুঁজতে যেমন ব্যস্ত সময় পার করছেন গণপরিবহন শ্রমিকরা, তেমনই দূরপাল্লার বাস থেকে যাত্রী নামলেই গন্তব্য জেনে ছুটে যাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশা, বাইক ও অটোরিকশা চলকেরা। দূরপাল্লার গাড়ি আসার সঙ্গে সঙ্গে এখানে জমছে ভিড়, দর কষাকষি শেষে যাত্রীরা ছুটে যাচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে।

এছাড়া স্বল্প দূরত্বে চলাচলকারী সেলফি পরিবহনে ভেঙে ভেঙে আসা যাত্রীদের চাপও দেখা গেছে। ঈশ্বরদী থেকে ঢাকায় আসা মাহমুদুল বলেন, প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে, তবে পথে কোনো যানজটে পড়তে হয়নি।

মাগুরা থেকে ঢাকা আসা জলিল বলেন, কোনো গাড়িতে টিকিট না পাওয়ায় নদীর ওপার থেকে লোকাল গাড়িতে ঘাটে এসেছি এবং নদী পার হওয়ার পর সেলফিতে চেপে ঢাকায় এসেছি।

ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘যার কাছ থেকে যেমন পারছে, বেশি নিচ্ছে। আমার কাছ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হয়েছে।’

দিগন্ত পরিবহনের চালকের সহকারী (হেলপার) বলেন, আজ সারাদিনই যাত্রীদের চাপ ছিল, গাড়িতে কোনো খালি আসেনি। আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়বে আশা করছি।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ছিল ব্যাপক।

২১ মার্চ ছিল ঈদের দিন, যা সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে দুদিন করে ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে সরকারি কর্মকর্তারা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন।

এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি ছিল, এবং ১৮ মার্চ অফিস খোলা থাকলেও পরবর্তীতে নির্বাহী আদেশে সেই দিনও ছুটির মধ্যে যুক্ত করা হয়। ফলে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত, মোট টানা সাত দিন।

২৪ ও ২৫ মার্চ অফিস চললেও ২৬ মার্চ থেকে শুরু হয়েছে টানা তিন দিনের ছুটি। ফলে ঈদের পরও ২৪ ও ২৫ মার্চ অনেকেই ছুটি নিয়েছিলেন। এর ফলে তারা আরও দীর্ঘ সময় উপভোগ করে হাতে সময় নিয়ে ঢাকায় ফিরছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প