মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধকরণ কর্মসূচির সময় বাড়াতে আবেদন

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণ কর্মসূচি আরটিকে-২.০ এর অধীনে বিদেশি কর্মীদের নতুন নিবন্ধন ও নিবন্ধন পূর্ব পেমেন্টের মেয়াদ বাড়াতে আবেদন করা হয়েছে। দেশটির চার শতাধিক কোম্পানির মালিক মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে (কেডিএন) এ বিষয়ে আবেদন করেছেন।

মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামা জানিয়েছে, কোম্পানি মালিকদের একজন প্রতিনিধি সয়াহ পুত্রা মারওয়ান বলেছেন, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আরটিকে-২.০ কর্মসূচি বন্ধ করার ফলে দেশে অবৈধ অভিবাসীদের বৈধভাবে নিয়মিত কর্মী হিসেবে কাজে লাগানোর প্রচেষ্টায় মারাত্মক প্রভাব ফেলেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের কেডিএনে প্রায় ১০০ কোম্পানি মালিকের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ সমাবেশ হয়। সমাবেশে তারা জানান, মালয়েশিয়ায় কনস্ট্রাকশন, প্লানটেশন, ম্যানুফ্যাক্টর এবং সার্ভিস সেক্টরগুলো বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এখন আরটিকে-২.০ কর্মসূচি বন্ধ হলে এসব খাত চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।

শিল্প মালিকরা বলেন, রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় ৫ হাজার বিদেশি কর্মী এখনো আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যদিও তারা আরটিকে-২.০ কর্মসূচির অধীন রেজিস্ট্রেশন করে আইন মেনে চলার পদক্ষেপ নিয়েছিলেন।

কোম্পানি মালিকদের প্রতিনিধি সয়াহ পুত্রা মারওয়ান জানান, আবেদন করার প্রক্রিয়া বন্ধের কারণে আরটিকে-২.০ এর অধীনে অর্থপ্রদান করা যাচ্ছে না। এ অবস্থায় তারা তাদের কর্মীদের নিবন্ধন করতে না পারায় কোম্পানি মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও দাবি করেন, কিছু কোম্পানির মালিক এরই মধ্যে লেভি এবং অন্যান্য ফি প্রদান করেছেন। যেমন- শ্রমিকদের মেডিকেল পরীক্ষা মনিটরিং এজেন্সিতে (ফোমেমা) মেডিকেল করেছেন এবং বিমাও সম্পন্ন করেছেন। তবে সিস্টেমে পেমেন্ট করা যাচ্ছিল না। কারণ সিস্টেমটি তখন আর চালু ছিল না।

সয়াহ পুত্রা বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে (কেডিএন) আরটিকে-২.০ কর্মসূচি পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

গত ১০ মার্চ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছিলেন, সরকার ৩১ মার্চের পরে আরটিকে-২.০ এর অধীনে নিবন্ধিত সব কোম্পানি মালিকদের জন্য বিদেশি কর্মী বৈধকরণ প্রক্রিয়ার সময় আর বাড়াবে না।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী