দিনাজপুরে বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত

দিনাজপুরের কাহারোলে বরযাত্রীবাহী মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নূরপুর গ্রামের সাইর উদ্দিনের ছেলে। পেশায় একজন ট্রাক চালক। এ ঘটনায় দশমাইল এলাকায় রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়, যার মধ্যে একজন শিশু ছিল। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

কিন্তু মীমাংসার পরও মাইক্রোবাসের ড্রাইভার হঠাৎ করে সিএনজি চালককে থাপ্পড় মেরে চলে যেতে উদ্যত হয়। এ সময় উপস্থিত ৪-৫ জন ব্যক্তি তাকে আটক করে জিজ্ঞাসা করেন, কেন তিনি সিএনজি চালককে মারলেন।

এ অবস্থায় বরযাত্রী বহনকারী মাইক্রোবাস থেকে ১০-১২ জন যুবক নেমে এসে উত্তেজিত হয়ে হামলা শুরু করে। তারা উপস্থিত লোকজনের ওপর অতর্কিতভাবে মারধর করতে থাকে। এ সময় স্থানীয় ট্রাক চালক নেতা মোস্তফা কামাল ঘটনাস্থলে এগিয়ে এসে পরিস্থিতি হয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে তারা তাকে নির্মমভাবে মারধর করতে থাকে, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসছি। স্থানীয় লোকজন রাত ১০টার দিকে সড়ক থেকে সরে গেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প