২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি

এখনও মাঠে গড়ায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের উনিশতম আসর। তার আগেই মালিকানা পরিবর্তন হয়ে গেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিরাট অঙ্কের টাকায় ভারতের শীর্ষ করপোরেট গ্রুপ আদিত্য বির্লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটিকে কিনে নিয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার কোটি টাকা।

এই চুক্তিটি হয়েছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সঙ্গে ডিয়েগো পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে আরসিবির শতভাগ মালিকানা হস্তান্তর করা হয়েছে।

নতুন মালিকানায় আদিত্য বির্লা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বির্কা হবেন চেয়ারম্যান এবং টাইমস গ্রুপের সাতিয়ান গাজওয়ানি দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান হিসেবে।

আদিত্য বির্লা গ্রুপের চেয়ারম্যান কুমার ম্যাঙলাম বির্লা এক বিবৃতিতে বলেন, ‘গত দুই দশকে আইপিএল বৈশ্বিক ক্রীড়াঙ্গনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভারতীয় ক্রিকেটে বিশাল মূল্য সংযোজন করেছে। আধুনিক ক্রীড়ায় অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আরসিবি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। আমরা এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

টাইমস ইন্টারনেটের চেয়ারম্যান সাতিয়ান গাজওয়ানি বলেন, ‘আরসিবি বর্তমান চ্যাম্পিয়ন এবং আইপিএলের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। আমরা অংশীদারদের সঙ্গে মিলে এটিকে বৈশ্বিক ক্রীড়া প্রতিষ্ঠানে রূপ দিতে চাই, তবে বেঙ্গালুরু ও কর্ণাটকের সঙ্গে এর শিকড় অটুট থাকবে। খেলোয়াড়, কোচ, ব্যবস্থাপনা এবং সমর্থকদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করব।’

এর আগে, আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস যুক্তরাষ্ট্রভিত্তিক কাল সোমানি নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ওই কনসোর্টিয়ামে ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন এবং ফোর্ড মোটর কোম্পানির হ্যাম্প পরিবারও যুক্ত রয়েছে।

কাল সোমানি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা-ভিত্তিক একজন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি ইনট্রাএজ, ট্রুয়ো.এআই এবং অ্যাকাডেমিয়ানসহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প