‘তোমরা তো শিক্ষিত, বাড়াবাড়ি করো না’, ভক্তদের বললেন আফরান নিশো

ঈদের মুক্তি পেয়েছে রেদওয়ান রনির সিনেমা ‘দম’। ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন আফরান নিশো। সিনেমাটির প্রচারণায় সরব দেখা যাচ্ছে এই অভিনেতাকে। বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে দেখছেন ছবি, ভাগ করে নিচ্ছেন অভিজ্ঞতা।

তেমনি এক আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আফরান নিশো। এক প্রশ্নের জবাবে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ভক্তদের বলছি, বাড়াবাড়ি কোনো কিছু্ ভালো না।’

তিনি আরও বলেন, ‘দমের ঘোর থেকে এখন বের হতে পারিনি। আমার শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে সময় লাগবে। এতো ইন্টারেস্ট ও হিপনোটাইজ ক্যারেক্টার। আমাদের জার্নিটা কিছু ম্যাথডের উপর সেট করা হয়। আমরা এতো বেশি সবাই ইমোশনাল ইনভলভড ছিলাম, আমি শাহজাহান ইসলাম নূর বের হতে অথবা বিরতি নিতে একটু সময় লাগবে। টোটাল টিমের বের হতে সময় লাগবে। ইমোশনালি ডুব দিয়ে এই কাজটা করেছি সবাই।’

ভক্তরা কথা শোনে না জানিয়ে আফরান নিশো বলেন, ‘আমার ভক্তদের বলি বাড়াবাড়ি কোনো কিছু্ বলো না। ভক্তরা আসলে কারো কথা শুনে না। শুনতে চায় না। সবকিছু ব্যক্তিগত নিয়ে নেয়। আমি আমার দর্শকদের বলতে চাই, ‘তোমরা তো শিক্ষিত, তাই গল্প নিয়ে কথা বলবে এবং গল্পের অন্তর্নিহিত বিষয়গুলো নিয়েও আলোচনা করবে। যেগুলো নোংরামি সেগুলো থেকে দূরে থাকাই ভালো। বাহাস জ্ঞানী মানুষ থেকে জ্ঞানী মানুষ হলে ভালো! তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।’

রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ। 

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প