মালদ্বীপে অগ্নিকাণ্ডে হতাহত: বাংলাদেশের পাশে থাকার বার্তা প্রেসিডেন্ট মুইজ্জুর

মালদ্বীপের ধীগুরাহ দ্বীপে একটি নির্মাণাধীন কোম্পানির আবাসন ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু এবং আরও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু তার চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সমবেদনা রয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে।

চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় তাদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে, তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প