নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

যশোরের বাঘারপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুল মজিদ সরদার (৬৫), তার ছেলে মাহমুদুল হাসান জনি (৪৫) এবং জনির চার বছর বয়সী সন্তান মাহাবিন হাসান সেহেরিস। আহতরা হলেন জনির স্ত্রী সাবরিনা জাহান সুমি (৩৫), মা মনোয়ারা বেগম (৬০) এবং ছেলে শামিন আলমাছ (১২)।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় একটি দাওয়াত শেষে নিজ প্রাইভেটকারে হাকোবা গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বট গাছের সঙ্গে ধাক্কা দেয়।

ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মজিদ সরদার ও মাহমুদুল হাসান জনি মারা যান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু মাহাবিন হাসান সেহেরিসকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আহত তিনজন বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাবরিনা জাহান সুমি ও মনোয়ারা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা