চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’

বলিউডের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা রণবীর সিংয়ের অভিনয়ে ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রথম চার দিনের হিসাব অনুযায়ী সিনেমাটি নেট আয় করেছে মোট ৩৮৩ কোটি রুপি।

ছবিটি শনিবার ঈদের ছুটির দিনে ৯৬ কোটি রুপি এবং রবিবার একক দিনে ১০১ কোটি রুপি নেট আয় করে। এটি হলো প্রথম হিন্দি সিনেমা যা একদিনে ১০০ কোটি রুপি নেট ছাড়াতে সক্ষম হয়েছে। বলিউডে ছবিটি নতুন এক ইতিহাসে জায়গা করে নিলো।

এদিকে চার দিনের মোট আয় আগের সর্বোচ্চ রেকর্ড ‘জাওয়ান’ (হিন্দি) এর ২৪৭ কোটি রুপির তুলনায় প্রায় ১৫০ কোটি রুপি বেশি।

সিনেমার দক্ষিণ ভারতে ডাব করা সংস্করণও শনিবার থেকে দুই দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। সব সংস্করণ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯৮ কোটি রুপি।

জানা গেছে, রোববার সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে গুজরাটে। সেখানে আয় ছিল প্রায় ১২ কোটি রুপি। এটি আগের দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। মধ্য ভারতেও ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে রোববারের আয়। অন্যান্য হিন্দি অঞ্চল যেমন রাজস্থান, পূর্ব পঞ্জাব, বিহার ও পশ্চিমবঙ্গেও আয় বৃদ্ধি পেয়েছে। মুম্বাইও সামান্য আয় বৃদ্ধি পেয়েছে সিনেমাটির। দিল্লি-উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় সার্কিট স্থিতিশীল ছিল।

ছবির ব্যবসা সপ্তাহের মধ্যে আরও ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সোমবারের অগ্রিম বিক্রির হিসাব অনুযায়ী আয় প্রায় ৪৫ কোটি রুপি নেট হবে। এটি বাড়তে পারে ৫০ কোটি রুপি পর্যন্ত। এটি সিনেমার প্রথম সপ্তাহে ৫০০ কোটি রুপি ছাড়ানোর সম্ভাবনা তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটি ১০০০ কোটি রুপি আয় ঘরে তুলবে।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হিন্দি সংস্করণে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রিভিউ থেকে ৩৯.৫০ কোটি রুপি, বৃহস্পতিবার ৭৫.০০ কোটি রুপি, শুক্রবার ৭১.৫০ কোটি রুপি, শনিবার ৯৬.০০ কোটি রুপি, রোববার ১০১.০০ কোটি রুপি। সব মিলিয়ে মোট আয় ৩৮৩.০০ কোটি রুপিতে দাঁড়েয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প