ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি নিহত হয়েছেন।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে চালানো বিমান হামলায় তিনি নিহত হন। আইআরজিসি এক বিবৃতিতে এই ঘটনাকে ‘আমেরিকা-জায়নবাদী পক্ষের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

আইআরজিসি তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ দেওয়া এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘আমেরিকান-জায়নবাদী জোটের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গত রাতে ইরানের প্রোপাগান্ডা সিস্টেমের প্রধান ও আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনিকে হত্যা করেছে। তিনি গত দুই বছর ধরে ইরানের সন্ত্রাসী শাসনের প্রধান প্রচারক হিসেবে কাজ করছিলেন।

নায়েইনির শেষ বার্তা

নিহত হওয়ার ঠিক আগ মুহূর্তে এক বিবৃতিতে জেনারেল নায়েইনি জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলা সত্ত্বেও তেহরান ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। তিনি যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, ‘দেশের ওপর থেকে যুদ্ধের কালো ছায়া সরে না যাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। শত্রুরা সম্পূর্ণ ক্লান্ত না হওয়া পর্যন্ত জনগণ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করে।’

ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, জেনারেল নায়েইনি দীর্ঘ ৪০ বছর ধরে আইআরজিসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত দুই বছর ধরে তিনি বাহিনীর প্রধান মুখপাত্র হিসেবে বিশ্ব গণমাধ্যমে ইরানের অবস্থান তুলে ধরতেন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প