দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নাকাল করেছিল নিউজিল্যান্ডকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিশোধ নিয়ে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা।

এবার তারা ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১৩৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানে ৬ উইকেট হারানোর পর আর লড়াইয়ে ফিরতে পারেনি সফরকারী দল।

প্রথম ছয় ব্যাটারের কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। জর্জ লিন্ডে ১৯ বলে ২৩ আর শেষদিকে এনকুবানি মুকুয়েনা ২০ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসে দলকে ১৩৬ পর্যন্ত নিয়ে যান।

কাইল জেমিসন, বেন সিয়ার্স আর মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। লুকি ফার্গুসন ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে প্রোটিয়াদের আটকে রাখায় বড় ভূমিকা রাখেন।

জবাবে ১৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে আর টম ল্যাথাম উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৯৬ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। কনওয়ে ২৬ বলে ৩৯ রানে আউট হন। ৫৫ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ল্যাথাম।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প