বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’

ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক করলেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে লিড চরিত্রে অভিনয় করেছেন শুভ। সেটি আজ (১৯ মার্চ) প্রকাশিত হয়েছে।

সিরিজটির মোট ১০টি পর্ব রয়েছে। প্রায় ১১ ঘণ্টার সিরিজটির গল্প আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে। আরিফিন শুভ এই চরিত্রে ৪টি ভাষায় অভিনয় করেছেন। সেগুলো হলো বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।

প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে শীর্ষ তালিকার ২ নম্বরে অবস্থান করছে এই সিরিজ।

‘জ্যাজ সিটি’ নির্মাতা ও চিত্রনাট্যকার সৌমিক সেন। এর আগে বলিউডে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। এতে শুভর বিপরীতে দেখা যাচ্ছে সৌরসেনী মিত্রকে। এছাড়া সিরিজে উপস্থিত রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের অন্যান্য পরিচিত মুখ।

সিরিজটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেখানে উঠে এসেছে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের সংগ্রাম এবং পরিবর্তনের গল্প।

প্রথমবার সনি লিভ প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষায়ও মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। ধারণা করা হচ্ছে, হিন্দির পর সবচেয়ে বেশি সাড়া মেলার প্রত্যাশা বাঙালি দর্শকের কাছেই।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প