বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা

আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। নির্বাচিত হয়েই লিওনেল মেসির প্রতি বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ক্লাবের সাবেক কিংবদন্তি এবং ইন্টার মিয়ামির সুপারস্টার মেসি চাইলেই বার্সেলোনায় ফিরে আসতে পারবেন।

গত রোববারের নির্বাচনে ৬৮.১ শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে চতুর্থবারের মতো ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে।

২০২৩ সালে মেসির বার্সেলোনায় ফেরা আটকে দেন লাপোর্তা — এমন একটি অভিযোগ করেন বার্সার সাবেক কোচ ও খেলোয়াড় জাভি হার্নান্দেজ। এরপর তৈরি হয় বিতর্কের। এরপরও নির্বাচনে জিতেছেন লাপোর্তা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে লাপোর্তা বলেছেন, ‘লিও তার ইচ্ছামতো বার্সেলোনার সঙ্গে যে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন। তিনি একটি সম্মানসূচক ম্যাচ এবং একটি ভাস্কর্য পাওয়ার যোগ্যতা রাখেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামে শুধুমাত্র লাদিসলাও কুবালা ও জোহান ক্রাফ-এর ভাস্কর্য আছে।’

তিনি আরও বলেন, ‘বার্সার দরজা সবসময় তার জন্য খোলা, যখনই তিনি চান, যাতে তিনি ক্লাবের জন্য শক্তি ও মহানতা যোগ করতে পারেন।’

৩৮ বছর বয়সী মেসি বার্সেলোনাকে ১০টি ঘরোয়া চ্যাম্পিয়নশিপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন। বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন মেসি।।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প