বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আজ তার ৬১তম জন্মদিন

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আজ তার ৬১তম জন্মদিন। এদিনটি ঘরোয়া আয়োজনে উদযাপিত হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গতকাল শনিবার এই আয়োজন করেন তিনি। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তার নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট।

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকা গৌরির পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও।

জানা গেছে, কিরণ রাও তাদের ছেলে আজাদ রাও খানকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে রীনা দত্ত এসেছিলেন ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খানকে নিয়ে।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। সেখানে দেখা যায়, আমির জন্মদিনের কেক কাটছেন এবং অতিথিরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে তিনি ছেলে আজাদ ও মেয়ে ইরাকে কেক খাইয়ে দেন। একই সঙ্গে বান্ধবী গৌরীর মুখেও কেক তুলে দেন।

আমির খানের সাবে দুই স্ত্রী বাঁ থেকে কিরণ রাও ও রীনা দত্ত

জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও রিতেশ দেশমুখ। রিতেশের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। এছাড়া চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে জুনায়েদ খানের অভিনীত নতুন সিনেমা এক দিন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী। ছেলের এই সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমির খান। পাশাপাশি তিনি ‌‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন। সেটি আগামী ১৩ আগস্ট মুক্তির পরিকল্পনা রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প