সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
 
সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা ফ্লোরে (অধিবেশনে) হতে পারে। এখানে না (কার্য উপদেষ্টা কমিটি)। শপথ না নিলে জামায়াতের রাজপথে নামার ঘোষণার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা তাদের জিজ্ঞেস করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়েছে। সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কী কী আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে- তা নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। ১৫ মার্চ বেলা ১১টায় মুলতবি অধিবেশন হবে। এরপর ১৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত মুলতবি থাকবে এবং ২৯ মার্চ থেকে সংসদ আবারও বসবে। এপ্রিলজুড়েই সংসদ অধিবেশন চলবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছিল গত বৃহস্পতিবার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ কমিটির উদ্দেশ্য হলো মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের আগে ঐতিহ্য অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। এটা কালকেই আইনমন্ত্রী উত্থাপন করবেন। অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই করে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এ অধিবশনে অবশ্যই সম্ভব।

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে জামায়াতের আন্দোলনের ঘোষণার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি কী ভাবছে সংসদে বলবো। সংসদ সব আলোচনার কেন্দ্রবিন্দু।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা আমাদের বক্তব্য অবশ্যই দেবো। আমরা কোন কারণে ওয়াক আউট করেছিলাম, কোন কারণে মনে করেছিলাম রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত, আমরা ধন্যবাদ দেবো না (রাষ্ট্রপতিকে), আমাদের বক্তব্যটা বলবো।
  
সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আমাদের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা সময়মতো এ আলোচনার প্রসঙ্গ তুলবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় যেহেতু সংস্কারের পক্ষে এসেছে। সংসদ অধিবেশনের পাশাপাশি রাষ্ট্রপতির সংবিধান সংস্কার অধিবেশন ডাকার কথা ছিল। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল সংসদে এ বিষয়ে আলোচনা হবে। এটা সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। সেটা আমরা সংসদে জানতে চাইবো। সরকারি দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা করণীয় ঠিক করবো। আমরা চাইবো এ সংসদ যত দ্রুত সংবিধান সংস্কার পরিষদে যেন রূপ নেয়।

  • Related Posts

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    টানা ভারী থেকে অতিভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই ভারী বৃষ্টিতে আরও পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ…

    Continue reading
    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, চতুর্থবারের মতো ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি। বুধবার…

    Continue reading

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

    সাধারণ ভোটারের লাইনে মিঠুন, ভোটের পর যে বার্তা দিলেন

    সাধারণ ভোটারের লাইনে মিঠুন, ভোটের পর যে বার্তা দিলেন

    নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

    নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা