বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তারা ভিসা নবায়ন করতে পারবেন।

বুধবার (১১ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, যাদের এলএমআরএ-এর অধীন ভিসা রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর রেজিস্ট্রেশন সেন্টারগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে পারবেন। পরে নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।

চলমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি তার ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।

এছাড়া যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীন, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে নবায়নের জন্য আবেদন করবেন। আবেদনের পর পেমেন্টের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে ভিসা নবায়ন হয়ে যাবে। এক্ষেত্রে কোনোভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাবে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) যোগাযোগ করতে বলা হয়েছে।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু