মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালে শহরের টানটোনি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।

এ সময় মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং প্রবাসী সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সহকারী ইবাদত উল্লাহ, ময়নাল হোসেন, কল্যাণ সহকারী মোহাম্মদ মামুন, মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী বাবুল হোসেন, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের কর্মকর্তা সিউ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, হালিম ভূইয়া, মো. পিয়াস ইসলামসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির মানবপাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক ও মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খান, উপদেষ্টা মামুন আব্দুর রউফ, সহ-সভাপতি মো. নাসির গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামসহ সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প