নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিমবিরোধী বিক্ষোভ চলাকালে শহটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) নিউইয়র্কে মেয়রের বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীদের সামনে একজন ব্যক্তি আগুন জ্বালানো দুটি বস্তু ছুড়ে দেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে নাট-বল্টু, স্ক্রু এবং একটি ফিউজ ছিল। তবে সেগুলো কার্যকর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী আমির বালাত নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি একটি টেপে মোড়ানো ধোঁয়া ওঠা বস্তু পুলিশের ব্যারিকেডের কাছে ফেলে দেন এবং আরেকটি একই ধরনের বস্তু বিক্ষোভকারীদের দিকেও নিক্ষেপ করেন।

এদিন উগ্র ডানপন্থি কর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে একটি ছোট দল নিউইয়র্কে ‘ইসলামিকরণ’ বন্ধ এবং প্রকাশ্যে মুসলিমদের নামাজ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করছিল। পুলিশ জানায়, ওই বিক্ষোভে প্রায় ২০ জন অংশ নেন।

এর বিপরীতে প্রায় ১২৫ জন পাল্টা বিক্ষোভকারী সেখানে জড়ো হন। কিছু সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার ঘটনাও ঘটে।

পুলিশের তথ্যমতে, বিক্ষোভ চলাকালে একজন ব্যক্তি পাল্টা বিক্ষোভকারীদের দিকে পেপার স্প্রে ব্যবহার করায় তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

ঘটনার সময় মেয়র মামদানি বাসায় ছিলেন কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি চলমান ইরান-সংক্রান্ত আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প