আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট স্টেডিয়াম উপচে পড়া দর্শকের ভিড় সামলাতে পারবে না। এ কারণে বাল্টিমোরে আয়োজন করা হয় ম্যাচটি। সুযোগ পেয়ে কানায় কানায় পূর্ণ হয়ে বাল্টিমোরের গ্যালারি। শুধুমাত্র মেসির পায়ে একটি গোল দেখার জন্য। সে সঙ্গে দর্শকরা চেয়েছে একটি ইতিহাসেররও স্বাক্ষী হতে।

সব চাওয়া একসঙ্গে পূর্ণ হয় না। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ৭২ হাজার ২৬ জন দর্শক প্রাণভরে মেসির গোল প্রত্যক্ষ করলো। তবে ইতিহাসের স্বাক্ষী হতে পারেনি তারা। মেসির সেই ইতিহাস গড়তে প্রয়োজন আরও একটি গোল। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৮৯৯ তম গোল করলেন তিনি। আর একটি গোল হলে সেটা হয়ে যেতো ৯০০তম গোল।

ইন্টার মিয়ামির হয়ে রোববার সকালে গোল করলেন আরও এক আর্জেন্টাইন- রদ্রিগো ডি পল। দুই আর্জেন্টাইনের গোলে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মিয়ামি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মিয়ামি। ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। প্রতিপক্ষের বক্সের প্রায় ১৫ গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়িয়ে যায়।

এরপর ২৭ মিনিটে নিজের ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন মেসি। মাতেও সালভেত্তির পাস ধরে ডিসি ইউনাইটেডের রক্ষণভাগের পেছনে চলে যান তিনি এবং এক টাচে বল জালে পাঠান গোলরক্ষক সিন জনসনকে পরাস্ত করে। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

ম্যাচ শেষে মিয়ামির গোলরক্ষক ডাইন সেন্ট ক্লেয়ার বলেন, ‘অ্যাওয়ে স্টেডিয়ামে খেলতে এসে যখন দেখবেন দর্শকদের বড় অংশই আপনাদের সমর্থক, তখন সেটা অবশ্যই ভালো লাগে। আজকের ম্যাচে ঠিক সেটাই হয়েছে।’

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমান তাই বারিবো। জনসন হপকিন্সের শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠান বারিবো। তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

৩৮ বছর বয়সী মেসি এখন ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। আর মাত্র একটি গোল করলেই তিনি ৯০০ গোলের ক্লাবে যোগ দেবেন, যেখানে বর্তমানে একমাত্র খেলোয়া ন্যাসভিলে এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে নামবে।

এদিকে দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো জানিয়েছেন, চলতি মৌসুমে সব প্রতিযোগিতাতেই শিরোপার জন্য লড়াই করতে চায় ইন্টার মিয়ামি। তবে ঘন ঘন ম্যাচ থাকায় ফুটবলারদের খেলার সময়ও সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে।

মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হারের পর টানা দ্বিতীয় জয় পেল ইন্টার মিয়ামি। আর মেসির আরেকটি ঐতিহাসিক মাইলফলকের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ