মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ মিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং সবাইকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসী, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা হলেন। হাইকমিশন কর্মকর্তা: শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব এবং হাইকমিশনারের পিএস মোহাম্মদ হাবিবুর রহমান।

রাজনৈতিক নেতাদের মধ্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. শরিফ হোসেন, মো. রবিউল আলম ও মোহাম্মদ পিয়াস ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের মধ্যে এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন এবং ব্যবসায়ী মো. কাসেদুল হক ও মো. হায়দার আলী সাবু উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. আলমগীর শিকদার, সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

ইফতারের পূর্বে প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা এ ধরনের আয়োজনের জন্য হাইকমিশনকে ধন্যবাদ জানান।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প