ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

ঈদকে ঘিরে প্রতি বছরই নতুন সিনেমা মুক্তির ঘোষণা আসে। এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমার নাম শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ছোট হয়ে আসছে। নানা কারণে কয়েকটি ছবির মুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’।

রায়হান খান পরিচালিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ শুরুতে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবির গল্প গড়ে উঠেছে ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে। সে সময় এক নারীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই ঘটনার অনুপ্রেরণাতেই ছবির কাহিনি নির্মাণ করেছেন পরিচালক।

সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, তারিক আনাম খান, সাবেরী আলম, আদর আজাদসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হলেও বাকি অংশের শুটিং শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। বিশেষ করে অভিনেত্রী তানিয়া বৃষ্টির কিছু দৃশ্য ধারণ বাকি রয়েছে। অসুস্থতার কারণে তার শুটিং পিছিয়ে যাওয়ায় ছবিটির কাজেও বিলম্ব হচ্ছে। এ অবস্থায় রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়া কঠিন বলেই ধারণা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হতে পারে।

অন্যদিকে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবিটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

নির্মাতা আগে জানিয়েছিলেন, ছবিটির শুটিং শেষ হয়েছে এবং কিছু প্যাচ শট ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। তবে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিতে চান না বলে জানিয়েছেন তিনি। একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে।

সাইফ চন্দন বলেন, “চাইলেই ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারতাম। কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাই না। ঈদে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা আসার কথা রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইনি। সব মিলিয়ে আপাতত ঈদের মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছি।”

তবে প্রেক্ষাগৃহে ‘মালিক’ না এলেও ঈদে দর্শকদের সামনে আসছে আরিফিন শুভর নতুন কাজ। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইনে। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে ‘জিমি রায়’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন ভারতের অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

এবারের রোজার ঈদে শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোন কোন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, প্রস্তুতি ও প্রচারণার অগ্রগতির ওপর নির্ভর করেই শেষ মুহূর্তে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প