প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবর্ধনায় অংশ নিয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার দেন।

হোয়াইট হাউজের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়িও উপহার দেন।

হোয়াইট হাউজে এটি ছিল মেসির প্রথম সফর। ২০২৩ সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি—হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।

তিনি আরও বলেন, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে একজন অসাধারণ খেলোয়াড় ও মানুষ হিসেবে দেখে।

২০২৫ সালের ৬ ডিসেম্বর ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ইন্টার মিয়ামি। সেই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন মেসি।

অনুষ্ঠানে ইন্টার মায়ামির তারকা ফুটবলার লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে এবং রদ্রিগো দে পল-সহ পুরো দল উপস্থিত ছিল। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবার, সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্যও অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য অনুযায়ী বড় কোনো চ্যাম্পিয়নশিপ জয়ের পর বিজয়ী দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরু করা ইন্টার মিয়ামির দ্রুত সাফল্যের পেছনে ক্লাবটির সহ-মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প