সেঞ্চুরি করেও দলকে বাঁচাতে পারলেন না বেথেল, ফাইনালে ভারত

গত আসরের সেমিফাইনালের পুনরাবৃত্তি হলো এবারও। ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শুরুর ধাক্কায় জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে ভারতের বুকে কাঁপুন ধরিয়ে দেওয়ার পরও জিততে পারেনি ইংল্যান্ড। ২৫৪ রানের জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ২৪৬ রান করে ব্রুকের দল।

মুম্বাইয়ের মাঠে বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ১৩ রানে হারায় প্রথম উইকেট। ৫ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। মাত্র ৭ রান করে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুকও। ফলে ৩৮ রানে ২ উইকেট হারায় ইংলিশরা।

জশ বাটলার ২৫ ও টম ব্যান্টন ১৭ রান করে ফিরলে ১০০ রানের আগেই ৪ উইকেট হারালে বাড়ে বিপদ। তবে সেখান থেকে ইংলিশরা ম্যাচে ফেরে জ্যাকব বেথেল ও উইল জ্যাকসের জুটিতে। ৭৭ রানের জুটি গড়ার পর জ্যাকস ৩৫ রানে আউট হলে ১৭২ রানে পঞ্চম উইকেট হারায় ব্রুকের দল। তখনও জেতার জন্য ৮২ রানের প্রয়োজন ছিল ৩৬ বলে।

শতরানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটা সামাল দেওয়ার জন্য বেথেলের ৪৫ বলের সেঞ্চুরিও যথেষ্ট ছিল না। স্বাগতিক ভারতের গ্যালারি ও ডাগআউটেও কাঁপুনি ধরিয়ে দিয়েও শেষ পর্যন্ত জেতাতে পারলেন না দলকে।

শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল ইংল্যান্ডের৷ প্রথম বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি। ৮ চার ও ৭ ছক্কায় ৪৮ বলে ১০৫ রান করে তার বিদায়ে শেষ হয়ে যায় সব আশা।

বাকি ৫ বলে জোফরা আর্চার ৩ ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত ৭ রানের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় ইংল্যান্ডের। ৭ উইকেটে ২৪৬ পর্যন্ত করতে সক্ষম হয় ইংলিশরা।

ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ে আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল।

ভারতের হয়ে সেমিফাইনালে দুই উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। একটি করে বুমরাহ, আর্শদিপ, বরুণ ও অক্ষর।

এর আগে, শুরুতে ব্যাটিং করতে নেমে আবারও সেঞ্চুরি মিস করেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে তুলেছিলেন সেমিফাইনালে। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে আবারও জাগান সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু থামেন ৮৯ রানে। তার ঝড়ের পর বাকি ব্যাটারদের প্রচেষ্টায় ভারত দাঁড় করিয়েছে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ। ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের বড় লক্ষ্য।

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংলিশ অধিনায়কের দেওয়া সুযোগ লুফে নেন সঞ্জু স্যামসন।

যদিও উদ্বোধনী জুটি হতাশ করে। আসরে আরও একবার ফ্লপ অভিষেক শর্মা। দলীয় ২০ রানে উইল জ্যাকসের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। তিনি ফিরলেও অন্য ওপেনার স্যামসন উইন্ডিজ ম্যাচের ফর্মকে টেনে আনেন সেমিফাইনালের মাঠে। পাওয়ার প্লেতে স্বাগতিকদের বোর্ডে যোগ হয় ৬৭ রান। তিনে নামা ইশান কিষানকে নিয়ে গড়েন ৯৭ রানের জুটি। বেধড়ক পিটিয়ে এই জুটিতেই অর্ধশতকের দেখা পান স্যামসন। ৭ চার ও ৩ ছক্কায় ২৬ বলেই পঞ্চাশ করেন তিনি।

দলীয় ১১৭ রানে তাকে সঙ্গে দেওয়া ইশান ৪ চার ও দুই ছক্কায় ১৮ বলে ৩৯ করে আদিল রশিদের শিকার হলে ভাঙে জুটি। ইশানের বিদায়ে মোটেও পিছু হটেননি সঞ্জু। চালিয়ে যান ব্যাট ইংলিশ বোলারদের বিপক্ষে। ৪ চার ও ৭ ছক্কায় ৪১ বলে ৮৯ রান করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু বাধ সাধেন উইল জ্যাকস। ওই রানের পর তিনি আর এগোতে দেননি সঞ্জুকে। দলীয় ১৬০ রানে তার বিদায়ে তৃতীয় উইকেট হারায় ভারত। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে হলো না তার।

স্যামসন বিদায় নিলেও তার দেখানো পথেই হাঁটেন শিভম দুবে। তাকে সঙ্গে দিতে অবশ্য ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব। একটি ছক্কায় ১১ রান করে সুইপ করতে গিয়ে স্টাম্পিং হন আদিল রশিদের বলে। ১৯০ রানে ৪ উইকেট পতন হয় ভারতের।

দুবে চড়াও হয়ে হাঁকান ৪ ছক্কা ও ১ চার। রানআউট না অর্ধশতক পেরিয়ে আরও বড় স্কোর হতে পারতো তার। ২৫ বলে ৪৩ রান করে থামতে হয় তাকে। ১৬.৫ ওভারে দুইশ রানের সংগ্রহ পার করে ফেলা স্বাগতিকরা ২১২ রানে হারায় ৫ উইকেট। ৯ বলে ২১ রান করে তিলক ভার্মা আউট হলে ২৩৬ রানে ৬ উইকেট হারায় সূর্যের দল।

ইনিংসের শেষ ওভার করতে আসা উইল জ্যাকসকে হার্দিক পান্ডিয়া দুটি ছক্কা মারেন। পঞ্চমব লে রানআউট হন তিনি। এর আগে ৩টি চার ও দুই ছক্কায় খেলেন ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫৩।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন উইল জ্যাকস ও আদিল রশিদ। একটি উইকেট জোফরা আর্চারের ঝুলিতে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি