মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে রঙিন ‘বনলতা এক্সপ্রেস’

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির আগেই ছবিটি দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুক সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি উন্মুক্ত করা হয়।

ফার্স্টলুকে দেখা যায় এক নস্টালজিক রেলস্টেশনের আবহ। ট্রেনযাত্রার ভেতর দিয়ে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রকে। এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেক তারকা এবং নতুন মুখ।

ফার্স্টলুকে সাবিলা নূরকে দেখা গেছে একেবারে সাধারণ বাঙালি নারীর চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন একজন মন্ত্রীর ভূমিকায়, আর তার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। শরীফুল রাজকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। অন্যদিকে মোশাররফ করিমের চরিত্রটিকে রাখা হয়েছে কিছুটা ভিন্ন মাত্রায়।

প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-এর বহুল আলোচিত সংলাপ ‘দুটি কথা মনে রাখবে’, যা নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের জন্য বাড়তি চমক তৈরি করেছে।

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবেও সিনেমাটি প্রদর্শিত হবে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি