বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ জানালেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল

প্রবাসী বাংলাদেশিদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের জন্য এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারী শনিবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিগগিরই প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত প্রবাসী কার্ড চালু করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার অনথিভুক্ত বাংলাদেশিকে বৈধকরণের বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে কাজ চলছে। বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এক মাসের মধ্যে ইতিবাচক অগ্রগতির তথ্য পাওয়া যাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আগামী দিনগুলোতেও তা স্থিতিশীল রাখতে সরকার সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সিলেট অঞ্চল পানিসম্পদ ব্যবস্থাপনার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জোন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ—এই চার জেলায় প্রায়ই সীমান্তের ওপার থেকে ঢলের পানি এসে বন্যা সৃষ্টি করে। এ অঞ্চলে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বিএনপির ইশতেহারে ‘প্রবাসী কার্ড’ বিষয়ে বলা হয়েছে, এই কার্ডে তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষণ থাকবে। ব্যাংক পেমেন্ট গেটওয়েতে যুক্ত থাকবে, থাকবে সহজ রেমিট্যান্স প্রেরণের সুবিধা। এতে রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা পাওয়া যাবে এবং দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষা প্রদান করা হবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প