চেলসিকে হারিয়ে পাঁচ পয়েন্টের ব্যবধান তৈরি করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উতরে গেল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়ে মিকেল আর্তেতার দল আবারও শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল। এই জয়ে এক ম্যাচ বেশি খেলা সত্ত্বেও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ওপর পাঁচ পয়েন্টের লিড পুনরুদ্ধার করেছে গানাররা।

গত সপ্তাহে টটেনহ্যামকে উড়িয়ে দেওয়ার পর এবার আরেক লন্ডন ডার্বিতে জয়- শিরোপা স্বপ্নে বড় বার্তা দিল আর্সেনাল।

ম্যাচের মাঝপথে বুকায়ো সাকার ইনসুইং কর্নার থেকে দারুণ লাফিয়ে হেডে বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল। সেই বল রিঅ্যাকশন হেডে জালে পাঠান উইলিয়াম সালিবা। বলটি চেলসির ডিফেন্ডার মামাদু সাররের কাঁধ ছুঁয়ে গোলরক্ষক রবার্ট সানচেজকে ফাঁকি দেয়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসি সমতা ফেরায়। রিসি জেমসের কর্নার থেকে গোলরক্ষক ডেভিড রায়া একবার রাইসের আত্মঘাতি গোল বাঁচালেও পরের কর্নারেই দুর্ভাগ্যজনকভাবে নিজের জালে বল জড়ান আর্সেনালের পিয়েরো হিনক্যাপি।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আবারও কর্নার থেকে গোল। এবার ডেকলান রাইসের ইনসুইং ডেলিভারিতে হেডে গোল করেন জুরিয়েন টিম্বার।

Arsenal-chelsea

চলতি মৌসুমে লিগে আর্সেনালের ৫২ গোলের মধ্যে ১৬টিই এসেছে কর্নার থেকে- প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে কর্নার থেকে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড (ওল্ডহ্যাম ও ওয়েস্ট ব্রোমের সঙ্গে)।

টিম্বারের গোল নিয়ে প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন পেদ্রো নেতো। কয়েক মিনিট পর গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে বিপজ্জনক ট্যাকলে ফেলে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে চলতি মৌসুমে লিগে চেলসির লাল কার্ডের সংখ্যা দাঁড়াল সাত- টানা দুই ম্যাচেই লাল কার্ড।

১০ জনের চেলসির বিপক্ষে ম্যাচ সহজ হয়ে যাওয়ার কথা থাকলেও শেষ দিকে রোমাঞ্চ ছিল তুঙ্গে। ডেভিড রায়া দুর্দান্ত ডাইভিং সেভে বাঁচান আলেহান্দ্রো গারনাচো’র কার্লিং শট। যোগ করা সময়ে লিয়াম ডেলাপ বল জালে পাঠালেও বিল্ড-আপে অফসাইড থাকায় গোল বাতিল হয়।

ম্যান সিটির লিডসের বিপক্ষে জয়ের পর চাপ ছিল আর্সেনালের ওপর। তবে বুকায়ো সাকার কর্নার থেকে প্রথম গোল আসার পর থেকেই মনে হচ্ছিল, এই ম্যাচে সেট-পিসই হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার মাধ্যম।

দ্বিতীয়ার্ধে চেলসি আত্মবিশ্বাস ফিরে পেলেও লাল কার্ডে ম্যাচের গতি বদলে যায়। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে আর্সেনাল।

এখন লিগে বাকি মাত্র ৯ ম্যাচ। শীর্ষ ছয়ের দলের বিপক্ষে আর্সেনালের ম্যাচ আছে মাত্র একটি- আগামী মাসে পেপ গার্দিওলার ম্যানসিটির মাঠে হাই-ভোল্টেজ লড়াই। ২২ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্নে এই জয় তাই বড় এক পদক্ষেপ হয়ে থাকবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প