বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্তোরাঁসহ সাত বাড়ি পুড়ে ছাই

বান্দরবান সদরে অগ্নিকাণ্ডে রেস্তোরাঁসহ সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে বান্দরবান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে স্থানীয় একটি জনপ্রিয় পাহাড়ি খাবারের রেস্তোরাঁ রিখ্যাইং জুস বারসহ ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্তোরাঁসহ সাত বাড়ি পুড়ে ছাই

রেস্তোরাঁটির মালিক হ্লা হাইমং বলেন, প্রতিদিন রাত ১০টায় দোকান বন্ধ করা হয়। কোনো কর্মচারীও রাতে অবস্থান করে না। ভোরে মানুষের চিৎকার শুনে বাইরে এসে দেখি দোকান পুরোপুরি পুড়ে যাচ্ছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, এ মুহূর্তে কিছুই বলতে পারছি না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মাননান আনসারী জানান, সকাল পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের বিস্তার বাড়তে থাকায় আরও তিনটি ইউনিট যোগ করা হয়। মোট চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে রিখ্যাইং জুস বারসহ ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া একটি তিনতলা ভবনের একাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প