জার্মানিতে পরিবহন ধর্মঘটে অচল জনজীবন

জার্মানির ১৬টি অঙ্গরাজ্যে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিক সংগঠন ভারডির ডাকা এ কর্মসূচির ফলে দেশের বেশির ভাগ অঞ্চলে বাস, ট্রাম, ইউ-বার্ন, সাবওয়ে ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মঘটের প্রভাব কোথাও কোথাও রোববারও অব্যাহত থাকতে পারে।

স্থানীয় গণপরিবহন কার্যত স্থবির হয়ে পড়ায় কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জার্মান সরকারের পক্ষ থেকে দূরপাল্লার যাত্রার আগে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্মঘটে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের স্থানীয় গণপরিবহন সংস্থার শ্রমিকরা, যারা বাস, ট্রাম, সাবওয়ে ও ফেরি পরিচালনা করেন। তবে রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা ডয়চে বান এই কর্মসূচির আওতায় নয়।ফলে আঞ্চলিক ও দূরপাল্লার ট্রেন এবং এস-বার্ন নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছে।

গণমাধ্যমে শ্রমিক নেতারা জানিয়েছেন, মজুরি কাঠামো বৃদ্ধির দাবিতে গত নভেম্বর থেকে ১৬টি অঙ্গরাজ্যে আলোচনা চললেও বেতন বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। যদিও বেশির ভাগ ক্ষেত্রে সিটি করপোরেশন ও নিয়োগ কমিটির সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল বলে দাবি করা হয়েছে।

ভারডির পক্ষ থেকে সাপ্তাহিক কাজের সময় কমানো, শিফটের সময়সীমা হ্রাস, বাড়তি বিশ্রাম এবং রাত ও সাপ্তাহিক ছুটির দিনে কাজের জন্য ভাতা বৃদ্ধিসহ কর্মপরিবেশের উন্নয়নের দাবি জানানো হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারির ধর্মঘটেও জার্মানির বেশির ভাগ এলাকায় গণপরিবহন প্রায় অচল হয়ে পড়েছিল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প