ইন্টারমিলানকে বিদায় করে ইতিহাস গড়লো বোদো/গ্লিমট

ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ের ছোট ক্লাব বোদো/গ্লিমট। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে প্লে-অফের ম্যাচেই হারিয়ে দিয়েছে ক্লাবটি। সে সঙ্গে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।

প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে ইন্টারকে হারিয়েছিল বোদো। মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিত ফিরতি লেগেও বোদো/গ্লিমত ২-১ গোলের জয় তুলে নেয়। দুই লেগ মিলিয়ে তারা ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে দাপটের সঙ্গেই নিশ্চিত করে পরবর্তী রাউন্ডে ওঠা। বিদায় করে দেয় গত আসরের ফাইনালিস্টদের। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে বোদো/গ্লিমট- চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জয় পাওয়া প্রথম নরওয়েজিয়ান ক্লাব এখন তারা।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের প্রথম মৌসুমেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বোদো/গ্লিমট। লিগ পর্বের শেষদিকে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর গত মৌসুমের রানারআপ ইন্টার মিলানকে দুই লেগে হারানো তাদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচ শেষে আবেগাপ্লুত বোদো কোচ কিয়েতিল নুটসেন বলেন, `বিশ্বাস করা কঠিন। উত্তরাঞ্চলের ছোট একটি শহরের দল- এটা সত্যিই অবিশ্বাস্য।‘

সান সিরোর ম্যাচে দ্বিতীয়ার্ধে ইয়েন্স পেটার হাউগে ও হাকন এভিয়েনের গোলেই স্তব্ধ হয়ে যায় স্বাগতিক দর্শকরা। পরে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো অবস্থায় ছিল না ইন্টার।

ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লা ম্যাচ শেষে বলেন, `আমরা হতাশ। প্রতিটি প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাই। চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।‘

বোদো/গ্লিমটের এই সাফল্যের গুরুত্ব বোঝাতে একটি তথ্যই যথেষ্ট- জানুয়ারির শুরু পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তারা প্রথম জয়ও পায়নি। অথচ কয়েক সপ্তাহের ব্যবধানে ২০২৩ সালের ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, তিনবারের শিরোপাজয়ী ইন্টার মিলান এবং স্পেনের শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রীতিমতো রূপকথার গল্প লিখেছে তারা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ (ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স)- এর বাইরের কোনো ক্লাব হিসেবে টানা চারটি ম্যাচে এই পাঁচ লিগের দলগুলোর বিপক্ষে জয়ের কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭১-৭২ মৌসুমে আয়াক্সের ক্ষেত্রে। সেই মৌসুমে শিরোপাও জিতেছিল ডাচ ক্লাবটি।

পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, এক মাস আগেও লিগ পর্বের ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট পাওয়ায় শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ছিল মাত্র ০.৩ শতাংশ। কিন্তু সিটি ও অ্যাটলেটিকোর বিপক্ষে জয় তাদের ভাগ্য ঘুরিয়ে দেয় এবং ইন্টারের বিপক্ষে দুই লেগেই ছিল তারা স্পষ্টভাবে এগিয়ে।

দ্বিতীয় লেগে প্রথমার্ধে ইন্টারের আক্রমণ সামলানোর পর ৫৮ মিনিটে সুযোগ পায় বোদো/গ্লিমট। ম্যানুয়েল আকানজির ভুলে তৈরি হওয়া আক্রমণ থেকে ওলে দিদরিক ব্লোমবার্গের শট ঠেকালেও রিবাউন্ডে গোল করেন হাউগে। চলতি আসরে এটি ছিল তার ষষ্ঠ গোল- চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে কোনো নরওয়েজিয়ান ক্লাবের খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

৭২ মিনিটে এভিয়েনের দুর্দান্ত শটে দ্বিতীয় গোল হলে প্রায় তিন হাজার ভ্রমণকারী সমর্থক উল্লাসে ফেটে পড়েন। শেষদিকে বাস্তোনির গোলটি ব্যবধান কমালেও তাতে ম্যাচের ফল বদলানোর কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

এই জয়ের ফলে শেষ ষোলোয় বোদো/গ্লিমটের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা পর্তুগালের স্পোর্টিং সিপি। ছোট শহরের একটি ক্লাবের এমন দুর্দান্ত যাত্রা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় রূপকথা হয়ে উঠেছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প