সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ার মারা গেছেন

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। সোমবার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছিলেন মায়ঙ্ক। হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহপ্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের শোকবার্তায় ভরে গেছে টাইমলাইন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, “একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা-মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

মায়ঙ্কের স্মরণে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিটনেস জগতে মায়ঙ্ক পাওয়ার ছিলেন সুপরিচিত নাম। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব ছিল তার ঝুলিতে। তবে বৃহত্তর দর্শকের কাছে তিনি পরিচিতি পান ‘স্প্লিটসভিলা’র সপ্তম আসরে অংশ নিয়ে। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে। বাদ পড়ার মুহূর্তটি ছিল সেই সিজনের অন্যতম আবেগঘন দৃশ্য-উপস্থাপক সানি লিওন ও নিখিল চিনাপা তাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন।

রিয়েলিটি শোর আলোচনার বাইরে, সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত ফিটনেস টিপস, অনুপ্রেরণামূলক বার্তা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিতেন। তরুণদের কাছে তিনি ছিলেন একাগ্রতা ও পরিশ্রমের প্রতীক।

মাত্র ৩৭ বছরেই এমন আকস্মিক প্রস্থান-বলিউড ও ফিটনেস অঙ্গনের অনেকের কাছেই তা অবিশ্বাস্য। তবে তার অনুরাগীরা মনে করছেন, শরীরচর্চা ও আত্মনিয়ন্ত্রণের যে বার্তা তিনি ছড়িয়ে গেছেন, সেটিই হয়ে থাকবে তার আসল উত্তরাধিকার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প