জরিপ ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, মনে করেন বেশিরভাগ মার্কিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশের গতিপথ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে নতুন এক জনমত জরিপে উঠে এসেছে। তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগের দিন প্রকাশিত এনপিআর/পিবিএস নিউজ/ম্যারিস্ট জরিপে দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালিত করছেন।

গত ২৭ থেকে ৩০ জানুয়ারি পরিচালিত ওই জরিপে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, ট্রাম্প দেশের পরিবর্তন ‘খারাপের দিকে’ নিয়ে যাচ্ছেন। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই হার ১৩ শতাংশ পয়েন্ট বেশি। এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত ৪ পয়েন্ট বেড়েছে।

এখানে দলীয় বিভাজন স্পষ্ট। ডেমোক্র্যাটদের ৯০ শতাংশ মনে করেন, এক বছর আগের তুলনায় দেশ এখন খারাপ অবস্থায় আছে। বিপরীতে, ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন পরিস্থিতির উন্নতি হয়েছে।

মার্কিনিদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাও কমেছে। ২০২৫ সালের মার্চে ৪৩ শতাংশ মার্কিন নাগরিক একমত ছিলেন যে, প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার যে কাঠামো, তা কার্যকরভাবে কাজ করছে। নতুন জরিপে এই হার নেমে এসেছে ৩২ শতাংশে।

গত জানুয়ারিতে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত আরেকটি জরিপেও দেখা গেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পদক্ষেপগুলো খুব একটা জনপ্রিয় হয়নি। সেখানে মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেন, তারা প্রেসিডেন্টের সব বা অধিকাংশ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।

রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের সমর্থন কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রিপাবলিকান বা রিপাবলিকানপন্থি ৭৫ শতাংশ উত্তরদাতা মনে করতেন, দায়িত্ব পালনের জন্য ট্রাম্পের মানসিক সক্ষমতা রয়েছে। জানুয়ারিতে এই হার কমে দাঁড়ায় ৬৬ শতাংশে।

একই সময়ে, অফিসে ট্রাম্পের নৈতিক আচরণ নিয়ে ইতিবাচক মতামত দেওয়া রিপাবলিকানদের হার ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমবর্ধমান মেরুকরণের প্রতিফলন। দ্বিতীয় মেয়াদে নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান—সব মিলিয়ে জনমতের ওপর সুস্পষ্ট প্রভাব ফেলছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প