লন্ডনে বর্ণিল আয়োজনে চীনা নববর্ষ উদযাপন

সেন্ট্রাল লন্ডনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চীনা নববর্ষ। এ বছর চীনা বর্ষপঞ্জি অনুযায়ী শুরু হয়েছে ঘোড়ার বছর, যা সৌভাগ্য, সাফল্য ও অগ্রগতির প্রতীক। এই উপলক্ষে ট্রাফালগার স্কয়ার, চায়নাটাউন এবং ওয়েস্ট অ্যান্ডজুড়ে অনুষ্ঠিত হয় জমকালো প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানাবিধ বিনোদনমূলক আয়োজন।

চীনা নববর্ষ উদযাপনের মূল আকর্ষণ ছিল মহাপ্যারেড, যা সকাল ১০টায় ট্রাফালগার স্কয়ারের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়। বর্ণিল ড্রাগন ও সিংহ নৃত্যের দল, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিল্পীরা চ্যারিং ক্রস রোড ও চায়নাটাউন অতিক্রম করে শ্যাফটসবেরি অ্যাভিনিউ পর্যন্ত প্যারেড পরিচালনা করেন। রাস্তার দু’পাশে জড়ো হওয়া হাজারো দর্শনার্থী করতালি ও উল্লাসে অংশ নেন এই উৎসবে।

প্যারেড শেষে চায়নাটাউনে অনুষ্ঠিত হয় লায়ন আই-ডটিং অনুষ্ঠান, যা চীনা ঐতিহ্যে সৌভাগ্য ও শান্তির প্রতীক। একইসঙ্গে ট্রাফালগার স্কয়ারে চলে সারাদিনব্যাপী মঞ্চ পরিবেশনা, মার্শাল আর্ট প্রদর্শনী, লোকনৃত্য ও আধুনিক চীনা সংগীতানুষ্ঠান। সন্ধ্যায় আতশবাজির মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

jagonews24

২০২৬ সালকে বলা হচ্ছে আগুন ঘোড়ার বছর, যা শক্তি, সাহস ও সাফল্যের প্রতীক। বিশেষ করে যারা ঘোড়ার বছরে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য এটি একটি সৌভাগ্যের বছর বলে বিশ্বাস করা হয়। এই বছরে নতুন সুযোগ, কর্মক্ষেত্রে উন্নতি ও ব্যক্তিগত অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনা নববর্ষ শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নয়। কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বহু দেশে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। লন্ডনে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে এই উৎসব এখন বহুজাতিক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছরই এশিয়ার বাইরে বিশ্বের সবচেয়ে বড় চীনা নববর্ষ উদযাপনের স্বীকৃতি পায় লন্ডন।

jagonews24

উৎসব উপলক্ষে চায়নাটাউনসহ লন্ডনের বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে বিশেষ খাবারের আয়োজন। ডাম্পলিং, নুডলস ও মাছের নানা পদ দর্শনার্থীদের আকর্ষণ করছে। পাশাপাশি লন্ডন মিউজিয়াম ডকল্যান্ডস ও ওল্ড স্পিটালফিল্ডস মার্কেটে চলছে শিশু ও পরিবারের জন্য নানা কর্মশালা, শিল্পকলা প্রদর্শনী ও ঐতিহ্যবাহী নৃত্য।

লন্ডনে আজকের এই বর্ণিল প্যারেড ও উৎসব আয়োজন প্রমাণ করে, চীনা নববর্ষ এখন কেবল একটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি বিশ্বসংস্কৃতির মিলনমেলা। ঘোড়ার বছরের এই আনন্দঘন সূচনা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশাই করছে লন্ডনবাসী।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প