নায়ক ছাড়াই কাঁপাবেন চার নায়িকা, ঈদের আগেই এলো পোস্টার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভিন্নধর্মী এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আলোচিত নির্মাতা রায়হান রাফী। বাণিজ্যিক ধারার প্রচলিত নায়ক-নির্ভর গল্প থেকে বেরিয়ে এসে এবার তিনি নির্মাণ করেছেন চার নারীকে কেন্দ্র করে সিনেমা ‘প্রেশার কুকার’।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল পোস্টার। সেখানে দেখা গেছে চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। নায়কবিহীন এই পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। চারজন নারীর জীবনসংগ্রাম, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শহুরে বাস্তবতার চাপ-এই বিষয়গুলোই গল্পের কেন্দ্রে।

পোস্টার শেয়ার করে রাফী জানিয়েছেন, ঢাকা শহরে নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট আর অদৃশ্য লড়াই থেকেই ‘প্রেশার কুকার’-এর গল্পের জন্ম। তিনি শহরটিকে নারীদের জন্য এক ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘নীরব আর্তনাদ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই বেজে ওঠে সিটির শব্দ।’

নির্মাতার বিশ্বাস, এই ছবির মাধ্যমে মূলধারার বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করা সম্ভব।

ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত ‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এর আগে ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই নির্মাতা এবার ঢাকার নাগরিক জীবনের সামাজিক টানাপোড়েন ও নারীদের ব্যক্তিগত সংগ্রামকে বড় পর্দায় তুলে ধরতে চান নতুন আঙ্গিকে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প